ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার জোয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বরিশাল থেকে যশোরগামী চাকলাদার পরিবহনের বাসটি জোয়ারকান্দি এলাকায় পৌঁছায়। এ সময় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাস থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে ভাঙা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
সময়ের আলো/আআ