সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের শপথকে ঘিরে রাজধানীর শেরেবাংলা নগরে ছিল ব্যস্ততা ও কড়াকড়ি নিরাপত্তা। এরই মধ্যে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে

2026-02-17T11:25:32+00:00
2026-02-17T11:25:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ এএম   (ভিজিট : ১০৫)
সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াতের আমির। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের শপথকে ঘিরে রাজধানীর শেরেবাংলা নগরে ছিল ব্যস্ততা ও কড়াকড়ি নিরাপত্তা। এরই মধ্যে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি সংসদ ভবনের ৬ নম্বর গেইট দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে প্রবেশ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 

এদিন সকাল ৯টা থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যদের বহনকারী গাড়িগুলো একে একে সংসদ প্রাঙ্গণে ঢুকতে শুরু করে।

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছিল বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপথে নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।
আরও পড়ুন

রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) সদস্যদের শপথই আগে পড়ানো হবে। টানা ১৫ বছর পর সংসদে ফিরছে দলটি- ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালে অংশ নিয়ে কারচুপির অভিযোগে বয়কটের পর এবারই প্রথম তারা পূর্ণমাত্রায় শপথ নিচ্ছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির হিসেবে ডা. শফিকুল রহমানের সংসদ ভবনে প্রবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শপথকে কেন্দ্র করে সংসদ প্রাঙ্গণে বিভিন্ন দলের নেতাদের উপস্থিতি নতুন সংসদের সূচনাকে আরও তাৎপর্যময় করে তুলেছে।

এএডি/


  বিষয়:   সংসদ  ভবন  প্রবেশ  জামায়াত  আমির 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: