ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পরই মন্ত্রিসভায় জায়গা পেলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। দলীয় ও সচিবালয় সূত্রে জানা গেছে, তিনি নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। সেখানেই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইশরাক।
আরও পড়ুন
নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। প্রায় ২৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ইশরাক হোসেন।
দলীয় রাজনীতিতে সক্রিয় এই নেতা এবার প্রশাসনিক দায়িত্বে যুক্ত হচ্ছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব হিসেবে তার অন্তর্ভুক্তি নতুন সরকারের মন্ত্রিপরিষদে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
এএডি/