পরিত্যক্ত হওয়ার পথে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ, মাথায় হাত অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক

খেলা

পাল্লেকেলেতে বৃষ্টির কবলে আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ। বৃষ্টিতে এখনও খেলা শুরু হয়নি। এদিকে এই ম্যাচের দিকে তাকিয়ে আছে অস্ট্রেলিয়া।

2026-02-17T17:07:16+00:00
2026-02-17T17:07:16+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
পরিত্যক্ত হওয়ার পথে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ, মাথায় হাত অস্ট্রেলিয়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৭ পিএম 
সংগৃহীত ছবি
পাল্লেকেলেতে বৃষ্টির কবলে আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ। বৃষ্টিতে এখনও খেলা শুরু হয়নি। এদিকে এই ম্যাচের দিকে তাকিয়ে আছে অস্ট্রেলিয়া। কারণ ম্যাচ না হলে বাদ পড়বে অস্ট্রেলিয়া।  

এই ম্যাচের ফলের ওপরই যে বিশ্বকাপে টিকে থাকা নির্ভর করছে অজিদের! তাইতো মাথায় হাত রেখে প্রার্থনা করা ছাড়া বিকল্প পথ নেই হেড-ম্যাক্সওয়েলদের। 

বি-গ্রুপে টানা তিন জয়ে এরই মধ্যে সুপার এইট নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। টানা দুই জয়ে জিম্বাবুয়েও ভালো অবস্থানে।


বিপজ্জনক অবস্থানে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। আজ জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে যায়, তবে বিদায় হয়ে যাবে অজিদের। তবে আয়ারল্যান্ড জিতলে সম্ভাবনা টিকে থাকবে অস্ট্রেলিয়ার।

তার চেয়েও বড় দুশ্চিন্তা এখন বৃষ্টি নিয়ে। কেননা এই ম্যাচ পরিত্যক্ত হলে জিম্বাবুয়ে একটি পয়েন্ট পাবে। ৫ পয়েন্ট নিয়ে তারা নাম লেখাবে সুপার এইটে। অস্ট্রেলিয়া শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলেও তখন ৪ পয়েন্টের বেশি হবে না। তাই বিদায় একপ্রকার নিশ্চিত অজিদের। 

সময়ের আলো/এআর
 
  বিষয়:   আয়ারল্যান্ড  জিম্বাবুয়ে  অস্ট্রেলিয়া 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: