বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইছি। অভিনন্দনবার্তায় তিনি ‘কৌশলগত অংশীদারত্ব’–এর ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক অভিনন্দনপত্র বার্তায় এই আশাবাদ ব্যক্ত করেন সানায়ে।
চিঠিতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সময়ের আলো/এআর