মামা-ভাগ্নে মন্ত্রী-প্রতিমন্ত্রী, আনন্দে ভাসছে যমুনাপাড়ের মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রী পরিষদে স্থান পেয়েছে, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ)

2026-02-18T06:14:04+00:00
2026-02-18T06:14:04+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মামা-ভাগ্নে মন্ত্রী-প্রতিমন্ত্রী, আনন্দে ভাসছে যমুনাপাড়ের মানুষ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৪ এএম 
ইকবাল হাসান মাহমুদ টুকু ও ড. এম এ মুহিত। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রী পরিষদে স্থান পেয়েছে, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ড. এম এ মুহিত। জেলার দুই জনপ্রতিনিধি স্থানীয়ভাবে ‘মামা ভাগ্নে’ নামে পরিচিত। এতে আনন্দ-উৎসবের আমেজ বইছে যমুনা তীরবর্তী সিরাজগঞ্জ জেলায়। 

এই আনন্দে উচ্ছ্বসিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজন করে।

জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ড. এম এ মুহিত, ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।


ইকবাল হাসান মাহমুদ টুকু এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও পরে কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইকবাল হাসান মাহমুদ টুকুর বাবা আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী। ড. এম এ মুহিত সাবেক উপ-প্রধানমন্ত্রী ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে। তিনি শাহজাদপুর আসন থেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দীর্ঘদিন পর জেলার রাজনীতিতে এমন প্রাপ্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, মামা ও ভাগ্নে সমন্বিত উদ্যোগে যমুনা ভাঙনরোধ, রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে যাবে।

সাধারণ মানুষেরা বলছেন, একই জেলায় দুইজন মন্ত্রী পরিষদে স্থান পেতে দেখে আমরা অত্যন্ত খুশি। আশা করি, তাদের নেতৃত্বে যমুনা পাড়সহ আমাদের এলাকার উন্নয়ন আরও দ্রুত গতি পাবে। অনেকেই বিশ্বাস করেন, নতুন সরকার শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান বৃদ্ধি করবে।

জেলার ব্যবসায়ী ও তরুণরা জানান, এটি শুধু রাজনৈতিক অর্জন নয়, পুরো জেলার জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সিরাজগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করা হবে।


মামা-ভাগ্নে মন্ত্রী পরিসদে স্থান দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের পর আজ যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা দেশ ও গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে। যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক অবদানের ভিত্তিতেই মামা মন্ত্রী এবং ভাগ্নে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন, সুশাসন ও জনগণের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘এই নতুন মন্ত্রিসভা জনগণের কল্যাণে কাজ করবে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করবে এটাই আমাদের অঙ্গীকার। একই সঙ্গে সিরাজগঞ্জবাসীর প্রত্যাশা মামা-ভাগ্নে নেতৃত্বের হাত ধরে যমুনা পাড়ে শুরু হোক নতুন সম্ভাবনার অধ্যায়।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মামা-ভাগ্নে  মন্ত্রী-প্রতিমন্ত্রী  যমুনাপাড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: