দায়িত্ব গ্রহণের পর রোজা ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলা করাই মূল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘রোজা ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি ঠিকমতো সামলানোর পর এ খাতের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে।’
এ মন্ত্রণালয়ে আগেও কাজ করার অভিজ্ঞতা আছে জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ফার্স্ট। আমাদের কাছে বাংলাদেশ ফার্স্ট। আমরা চাই না, মন্ত্রণালয় দলীয় লোক দিয়ে পরিচালিত হোক। প্রশাসনের কাজ হবে দেশের কাজ করা, এর বাইরে অন্য কোনো কাজ নেই। আমরা চাই এমন একটা প্রশাসন থাকুক, যার কাজ থাকবে শুধু বাংলাদেশ নিয়ে।’
সময়ের আলো/কেএইচও