সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

সময়ের আলো অনলাইনে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পরপরই প্রশাসনের নজরে আসে বিষয়টি। এরই

2026-02-19T15:48:18+00:00
2026-02-19T15:50:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সময়ের আলোয় সংবাদ প্রকাশের পর
সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৩:৫০ পিএম
অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনার পর। ছবি : সময়ের আলো
সময়ের আলো অনলাইনে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের পরপরই প্রশাসনের নজরে আসে বিষয়টি। এরই প্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত একটি বাড়ি ও একটি দোকান উচ্ছেদ করেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাওনা বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম। এ সময় মাওনা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমি অফিস সূত্রে জানা যায়, মাওনা মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত এসএ ৫৯৩ এবং আরএস দাগ নং ৬৭৩২-এর সরকারি জমি অবৈধভাবে দখল করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসন সরেজমিন তদন্ত শেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে অন্য দখলদারদের নোটিশ প্রদান করা হয়েছে। তারা স্বেচ্ছায় স্থাপনা অপসারণ না করলে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় এমন কার্যকর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা উচিত।

সময়ের আলো/জোই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: