চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৪

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (২৩

2026-11-23T19:23:10+00:00
2026-11-23T19:23:10+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৪
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার বেনীপুর গ্রামের বিত্তিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নড়াইলের দেবীপুর গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫), ঝিনাইদহের নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪) এবং ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাঁকড়া গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)। রাহুল বাংলাদেশ বংশোদ্ভূত ভারতীয় নাগরিক।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে ৫৮ বিজিবির অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্তের ৬১/৬-এস পিলার থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামের বিত্তিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি ও এক বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চুয়াডাঙ্গা  সীমান্ত  ভারত  নাগরিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: