জাবির বাসে বিশেষ চাহিদাসম্পন্নদের আসন সংরক্ষণ ও অটো সেবা চালু

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ব্যবস্থায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের ব্যবস্থা চালু

2026-02-20T09:30:14+00:00
2026-02-20T09:30:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
জাবির বাসে বিশেষ চাহিদাসম্পন্নদের আসন সংরক্ষণ ও অটো সেবা চালু
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩০ এএম   (ভিজিট : ১২০)
জাবির বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের স্টিকার লাগানো হচ্ছে। ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ব্যবস্থায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে তাদের জন্য তিনটি বিশেষ অটোরিকশা বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে বাসে সংরক্ষিত আসনের স্টিকার লাগানো ও অটোরিকশা সেবার উদ্বোধন করেন পরিবহণ অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

জাকসুর পরিবহণ সম্পাদক তানভীর রহমান জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকাগামী দোতলা বাসে চারটি এবং একতলা বাসে পাঁচটি আসন নির্দিষ্ট করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ যাতায়াতের জন্য তিনটি অটোরিকশা সবসময় তাদের সেবায় নিয়োজিত থাকবে।


জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল পরিবহনে আসন সংরক্ষণের। তাদের দাবির প্রেক্ষিতে জাকসু ও পরিবহণ অফিস যৌথভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও তাদের যেকোনো সমস্যায় জাকসু পাশে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল-হাসান এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’-এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।

সময়ের আলো/জোই


  বিষয়:   জাবি  বাস  বিশেষ চাহিদাসম্পন্ন  আসন সংরক্ষণ  অটো সেবা  চালু 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: