দুর্নীতিমুক্ত না থাকলে বদলির নির্দেশ শিক্ষামন্ত্রীর

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন ড. আ. ন. ম.এহসানুলহক মিলন। দুর্নীতিমুক্ত থাকতে না পারলে অন্যত্র বদলি হয়ে চলে

2026-02-20T16:31:20+00:00
2026-02-20T16:31:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুর্নীতিমুক্ত না থাকলে বদলির নির্দেশ শিক্ষামন্ত্রীর
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম 
ড. আ. ন. ম. এহসানুল হক মিলন। ছবি : সময়ের আলো
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন ড. আ. ন. ম. এহসানুল হক মিলন। দুর্নীতিমুক্ত থাকতে না পারলে অন্যত্র বদলি হয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলাতে নিজ নির্বাচনী এলাকায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি জীবনে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না এটি আমার প্রতিশ্রুতি। আমার এই প্রতিশ্রুতির সঙ্গে যারা থাকতে পারবেন না, তারা দয়া করে অন্যত্র বদলি হয়ে চলে যান। প্রয়োজনে আমাকে বলবেন, আমি ভালো জায়গা দেখে বদলি করে দেবো। কিন্তু আমি এই এলাকাকে পবিত্র রাখবো।

তিনি আরও বলেন, রাতে কিশোরদের অযাচিত রাস্তায় ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন থেকে রাতে রাস্তায় ঘোরাফেরা করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে সাংবিধানিক কোনো জটিলতা তৈরি হলে তা পরে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সরকার  দুর্নীতি  বার্তা  মিলন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: