রাজধানীতে ট্রাক চাপায় অটোরিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর আজিমপুর এতিমখানার সামনে ট্রাক চাপায় এক আমজাদ হোসেন (৪৫) নামে অটোরিকশা চালক মারা গেছেন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর সারে ৫টার

2026-02-20T17:14:24+00:00
2026-02-20T17:14:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীতে ট্রাক চাপায় অটোরিকশাচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর আজিমপুর এতিমখানার সামনে ট্রাক চাপায় এক আমজাদ হোসেন (৪৫) নামে অটোরিকশা চালক মারা গেছেন।  

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর সারে ৫টার দিকে লালবাগ আজিমপুর এতিমখানা বিপরীত পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মৃত ব্যক্তির ছেলে সাকিব হোসেন জানান, তাদের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার জৈনকি গ্রামে। বর্তমানে ফার্মগেট তেজকুনিপাড়া এলাকায় থাকেন। তার বাবা অটোরিকশা চালক ছিলেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে তার বাবা বাসা থেকে রিকশা নিয়ে বের হন। ভোরে পুলিশের মাধ্যমে জানতে পারি আজিমপুর এতিমখানায় তার বাবার দুর্ঘটনার কথা। দ্রুত  আজিমপুর এতিমখানার কাছে গিয়ে দেখতে পান তার বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। পরে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।পুলিশের মাধ্যমে জানতে পারি ভোরে এতিমখানার সামনে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে তার বাবা রাস্তায় পড়ে যান। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তার বাবাকে চাপা দিয়ে পালিয়ে যায়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানা পুলিশ তদন্ত করছে।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   রাজধানী  ট্রাক চাপা  অটোরিকশাচালক  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: