সিডনিতে ব্যস্ততম দিন তহুরা-মারিয়াদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেই মাঠের লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ঝেড়ে ফেলে গতকাল

2026-02-22T04:07:34+00:00
2026-02-22T04:07:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সিডনিতে ব্যস্ততম দিন তহুরা-মারিয়াদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৭ এএম 
অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছে ভ্রমণ ক্লান্তি পেছনে ফেলে গতকাল ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশীলন করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ছবি : বাফুফে
অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেই মাঠের লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ঝেড়ে ফেলে গতকাল শনিবার সকালে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের চার নম্বর মাঠে নিজেদের প্রথম অনুশীলন সেশন সফলভাবে সম্পন্ন করেছেন মারিয়া-তহুরারা। দুই ঘণ্টার এই নিবিড় অনুশীলনে বাঘিনীদের বেশ চনমনে ও আত্মবিশ্বাসী দেখা গেছে। 

সিডনির তপ্ত ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিনেই কসরত শুরু করেছেন ফুটবলাররা। দলের অন্যতম ফুটবলার ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মারিয়া মান্ডাসহ অন্য খেলোয়াড়রা বল নিয়ে ড্রিবলিং ও পাসিং প্র্যাকটিসে বেশ মনযোগী ছিলেন। বিশেষ করে গোলপোস্টের নিচে গোলরক্ষকদের ক্ষিপ্রতা ছিল চোখে পড়ার মতো; ডাইভিং সেভ এবং বল গ্রিপিংয়ের নিপুণ অনুশীলনে তারা নিজেদের প্রস্তুতির জানান দিয়েছেন। অনুশীলন চলাকালে কোচদের কড়া নজরদারি ছিল। হেড কোচ পিটার বাটলার খেলোয়াড়দের পজিশন এবং ট্যাকটিকস নিয়ে ক্রমাগত নির্দেশনা দেন। ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে অনুশীলনে ব্যবহার করা হয়েছে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম (ক্যাটালিস্ট ভেস্ট)। 

দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ জানিয়েছেন, গত পরশু রাত ১২টায় হোটেলে পৌঁছানোর পর গতকাল সকালেই তারা অনুশীলনে নেমে পড়েন। দীর্ঘ ভ্রমণের কিছুটা ক্লান্তি থাকলেও দলের কোনো খেলোয়াড়ের ইনজুরি বা চোট নেই, যা দলের জন্য বড় স্বস্তির খবর। মাঠের অনুশীলনের পর শারীরিক ক্লান্তি দূর করতে খেলোয়াড়রা ‘আইস বাথ’ গ্রহণ করেন এবং দিনের শেষভাগে একই ভেন্যুর জিমনেশিয়ামে ঘাম ঝরান। 


মাসুদ বলেন, ‘আমরা গত পরশু রাত ১২টায় এয়ারপোর্ট থেকে টিম হোটেলে এসে উঠেছি এবং এসে ডিনার করে আজকে (গতকাল) সকালে ৮টা থেকে ১০টা পর্যন্ত আমাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করলাম। ভ্রমণজনিত যে ক্লান্তি সেটা তো আছে প্লেয়ারদের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির আশঙ্কা আমাদের মধ্যে নেই। সবাই মোটামুটি ফিট আছে। আমরা চেষ্টা করছি এখন ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে প্লেয়াররাও চেষ্টা করতেছে। আজকের ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে।’ 

ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের সুযোগ-সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেন কোচ মাসুদ আহমেদ। তিনি বলেন, ‘ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের ফ্যাসিলিটিটা আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের ফ্যাসিলিটিজ দরকার সবই এখানে আছে। সো আমাদের এটা নিয়ে আসলে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।’ 

বড় চ্যালেঞ্জ সামনে রেখে নিজেদের প্রস্তুতি আরও জোরালো করতে আজও একই সময়ে ও একই ভেন্যুতে অনুশীলন চালিয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ এএফসির অফিসিয়াল টিম হোটেলে উঠবে। এর আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কেই থাকবেন ঋতুপর্ণারা। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সিডনি  ব্যস্ততম দিন  তহুরা  মারিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: