মার্চ থেকে আর ময়লা বিল দিতে হবে না : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

আগামী মার্চ মাস থেকে চট্টগ্রাম নগরবাসীকে বাসাবাড়ির ময়লা ‘ডোর টু ডোর’ সংগ্রহের জন্য আলাদা কোনো বিল দিতে হবে না বলে

2026-02-22T19:55:18+00:00
2026-02-22T19:55:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মার্চ থেকে আর ময়লা বিল দিতে হবে না : মেয়র শাহাদাত
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম 
খেলার মাঠ ও ওয়াকওয়ে উদ্বোধনে চসিক মেয়র শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত
আগামী মার্চ মাস থেকে চট্টগ্রাম নগরবাসীকে বাসাবাড়ির ময়লা ‘ডোর টু ডোর’ সংগ্রহের জন্য আলাদা কোনো বিল দিতে হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর হালিশহর এইচ ব্লকে একটি খেলার মাঠ ও ওয়াকওয়ে উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র শাহাদাত হোসেন বলেন, মার্চ থেকে নগরবাসীর কাছ থেকে ডোর টু ডোর ময়লা সংগ্রহ বাবদ কোনো অর্থ নেওয়া হবে না।

তবে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে কর্মীরা গেলে নিয়মিত ময়লা হস্তান্তর করলে নগরে ময়লা জমে থাকবে না, মশার উপদ্রব কমবে এবং পরিবেশ পরিচ্ছন্ন থাকবে।


এসময় শাহাদাত হোসেন জানান, হালিশহরে ময়লা থেকে বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়িত হলে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডোর টু ডোর কার্যক্রমে ফি আদায় বন্ধের কারণ সম্পর্কে শাহাদাত হোসেন বলেন, অনেক নাগরিক এই অর্থ দিতে অনাগ্রহ দেখাতেন এবং নানা অভিযোগ ছিল। তাই এই পদ্ধতি বাতিল করে সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান ভেন্ডারদের সঙ্গে সমন্বয় করে কর্মীদের সম্পৃক্ত করা হবে এবং প্রয়োজনীয় ভর্তুকিও দেওয়া হবে।

এফআর


  বিষয়:   মার্চ  ময়লা বিল  চসিক মেয়র  শাহাদাত হোসেন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: