মাদারীপুরে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজন টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হন শনিবার রাতে। এ সময় উভয় গ্রুপ শতাধিক

2026-02-22T21:29:52+00:00
2026-02-22T21:29:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাদারীপুরে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম 
মাদারীপুরে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজন টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হন শনিবার রাতে। এ সময় উভয় গ্রুপ শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটনায়। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চার ঘন্টা সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার স্থানীয় আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপ একাধিকবার সংঘর্ষে জড়ায়। এরই জেরে শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। সংঘর্ষে আহত হয় দুজন। 

এদিকে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের এলাকাতেও বোমার শব্দে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।


স্থানীয় বাসিন্দা মো. সুমন বলেন, আমাদের এই এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ লেগেই থাকে। প্রায় মাঝেমধ্যেই এ ঘটনা ঘটে। গতকাল রাতেও দুই গ্রুপ শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে করে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আমরা সবসময় ভয়ের মধ্যে থাকি।

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা সজিব হোসেন বলেন, আমাদের এলাকা থেকে বেশ দূরে এই ঘটনা ঘটেছে। তবু আমরা কিছুক্ষণ পরপর অসংখ্য বোমা বিস্ফোরণের শব্দ পাই। এতে আমাদের ঘরের ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ঘটনার পর অভিযুক্তরা নিজ বাড়িতে না থেকে পালিয়ে যাওয়ায় এবং মোবাইল ফোন বন্ধ রাখায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এফআর


  বিষয়:   মাদারীপুর  টর্চ জ্বালিয়ে  সংঘর্ষ  শতাধিক  হাতবোমা  বিস্ফোরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: