আওয়ামী লীগের সাবেক এমপি ইউনুসের জামিন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংসদ ও বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস জামিন পেয়েছেন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে

2026-02-23T17:15:24+00:00
2026-02-23T17:15:24+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
আওয়ামী লীগের সাবেক এমপি ইউনুসের জামিন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ৬৮)
আদালতে অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। ছবি : সময়ের আলো
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংসদ ও বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস জামিন পেয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। 

মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।


মামলার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। 

অবশেষে ওই মামলায় তিনি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ২০০৮ সালে বরিশাল-১ ( গৌরনদী-আগৈলঝাড়া) আসনে এবং ২০১৪ সালে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

এফআর


  বিষয়:   বরিশাল  বানারীপাড়া  আওয়ামী লীগ  সাবেক  এমপি  ইউনুস  জামিন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: