ভোক্তা অধিকার অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ভোক্তা অধিকার অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

2026-02-23T18:48:43+00:00
2026-02-23T18:48:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোক্তা অধিকার অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম 
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ভোক্তা অধিকার অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে হ্নীলা বাজারের একটি গ্যাসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। টেকনাফ পৌরসভায় ৫টি দোকানে ২৭ হাজার টাকাসহ মোট ৬টি দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমামুল হাফিজ নাদিম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, হ্নীলা বাজার ইজারাদার আবু বকর আল মাসুদ এবং হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু সহ অন্যান্য সংশ্লিষ্টরা।


অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা ও অন্যান্য অনিয়মের অভিযোগে ৬টি দোকানকে জরিমানা করা হয়। 

একই সাথে ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে রমজান মাসে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় না করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান চলমান থাকবে এবং নিয়ম ভঙ্গকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  রমজান  দ্রব্যমূল্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: