চট্টগ্রামে বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ নারীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার এইচ ব্লকের একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম

2026-02-23T21:39:23+00:00
2026-02-23T21:39:23+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ নারীর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৯ পিএম 
দুর্ঘটনাকবলিত বাসার চিত্র। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার এইচ ব্লকের একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। 

Advertisement
৪০ বছর বয়সি ওই নারীর নাম নুরজাহান আক্তার রানী। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। 

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকেসহ দগ্ধ নয়জনকে সোমবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছিল। পথেই রানীর মৃত্যু হয়।

ঢাকার বার্ন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান সাংবাদিকদের বলেন, চমেক থেকে এখানে পৌঁছানোর আগেই রানীর মৃত্যু হয়। অন্যদের চিকিৎসা চলছে।

এর আগে, সোমবার ভোর রাতে সেহেরীর সময় হালিশহরের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাসায় ৯ জন দগ্ধ হয়। এরপর সেখানে আগুন ধরে যায়। পরে শরীরে আগুন নিয়ে ঘর থেকে একে একে সবাই বের হয়ে আসেন। 


দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ মোট ৯ জন দগ্ধ হন। নিহত ওই নারী ছাড়া বাকি দগ্ধরা হলেন, আয়েশা (৪), আনাছ (৭), আইমান (১০), শাওন (১৭), সাখাওয়াত (৪৬), শিপন (৩২), সুমন (৪০) ও পাখি (৩৫)।

তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে তাদের ঢাকায় নেয়া হয়।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  বাসা  গ্যাস লিকেজ  বিস্ফোরণ  দগ্ধ  নারী  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: