ম্যানেজার/সিনিয়র ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক পিএলসিতে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২৫ বছর বয়স হলেই প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : দ্য সিটি ব্যাংক পিএলসি
বিভাগের নাম : করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লিয়াবিলিটি
পদের নাম : ম্যানেজার/সিনিয়র ম্যানেজার
পদসংখ্যা : ১ জন
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা : ৬ বছর
বেতন : আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
বয়স : সর্বনিম্ন ২৫ বছর
কর্মস্থল : রাজশাহী
আবেদনের নিয়ম : আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় : ১ মার্চ ২০২৬
সময়ের আলো/জোই