স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদালত প্রতিবেদক

জাতীয়

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনার ৫টি সঞ্চয়পত্র ও ৫টি

2026-02-24T15:50:19+00:00
2026-02-24T15:50:19+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম 
র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ। ছবি : সংগৃহীত
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনার ৫টি সঞ্চয়পত্র ও ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এসব হিসাবে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। 

এদিন দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।
আরও পড়ুন

আবেদনে বলা হয়, র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেলেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। তারা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছে। যেটি হলে রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের এসব সম্পদ ফ্রিজ করা প্রয়োজন।

এএডি/


  বিষয়:   স্ত্রী  র‌্যাব  সাবেক  মহাপরিচালক  ব্যাংক  হিসাব  অবরুদ্ধ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: