গাইবান্ধায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরে কাভার্ডভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও

2026-02-24T17:21:02+00:00
2026-02-24T17:21:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ২৩১)
গাইবান্ধায় সড়কে ত্রিমুখী সংঘর্ষ। ছবি : সময়ের আলো
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরে কাভার্ডভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের সাহানা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার বাসিন্দা নারায়ণ সাহার ছেলে ব্যবসায়ী গৌতম সাহা (৬৫) এবং সাদুল্লাপুর উপজেলার তরফবাজিত গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের ছেলে অটোরিকশাচালক আলামিন (৪০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আলামিন নিহত হন। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় গৌতমসহ আরও ছয়জনকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গৌতমকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, আহত পাঁচজনের মধ্যে দুজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


খবর পেয়ে সাদুল্লাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়। 

পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল আলিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


  বিষয়:   গাইবান্ধা  সড়ক  ত্রিমুখী  সংঘর্ষ  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: