বাড়ির সীমানা নিয়ে বিরোধে কৃষককে হত্যার অভিযোগ, ৩ নারী আটক

শেরপুর সংবাদদাতা

সারাদেশ

শেরপুরের নকলা উপজেলায় বাড়ির সীমানা ও রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে খোরশেদ (৫০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ

2026-02-24T19:30:15+00:00
2026-02-24T19:30:15+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাড়ির সীমানা নিয়ে বিরোধে কৃষককে হত্যার অভিযোগ, ৩ নারী আটক
শেরপুর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম 
নকলা থানা। ছবি : সংগৃহীত
শেরপুরের নকলা উপজেলায় বাড়ির সীমানা ও রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে খোরশেদ (৫০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, তাদের চাচাতো বোনের জামাই জুলহাস মিয়ার সঙ্গে বাড়ির সীমানা ও চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই বিরোধকে কেন্দ্র করে আবারও পারিবারিক ঝগড়া বাধে। 

একপর্যায়ে খোরশেদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্ক শুরু হয়। এ সময় জুলহাস মিয়ার পরিবারের লোকজন খোরশেদকে একা পেয়ে গলা চেপে ধরে এবং পেছন দিক থেকে দুই হাত দিয়ে চেপে ধরে। এতে খোরশেদ শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করে। 


আটকরা হলেন, জুলহাসের স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোস্না এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তার।

এদিকে অভিযোগ অস্বীকার করে জুলহাসের পরিবার জানায়, কথা-কাটাকাটির একপর্যায়ে খোরশেদ উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যান। তিনি আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন। উত্তেজনার কারণে স্ট্রোক হয়ে থাকতে পারে। তাদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ মিথ্যা।

নকলা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম জানান, কৃষক খোরশেদের মৃত্যুর অভিযোগ নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এফআর
  বিষয়:   শেরপুর  বাড়ির সীমানা  বিরোধ  কৃষক  হত্যা  অভিযোগ  নারী  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: