নতুন আমদানি শুল্ক কার্যকরের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উচ্চ হারে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নতুন বৈশ্বিক শুল্ক শেষ পর্যন্ত ১০ শতাংশ হারে

2026-02-24T22:42:03+00:00
2026-02-24T22:42:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নতুন আমদানি শুল্ক কার্যকরের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
উচ্চ হারে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নতুন বৈশ্বিক শুল্ক শেষ পর্যন্ত ১০ শতাংশ হারে কার্যকর হয়েছে। তবে শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি আবার জানান, হার হবে ১৫ শতাংশ।

সরকারি নথি অনুযায়ী, ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর হয়েছে এবং তা বাড়ানোর কোনো নির্দেশ দেওয়া হয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

বিনিয়োগ ব্যাংক আইএনজির বিশ্লেষক কারস্টেন ব্রেজস্কি জানান, দ্রুত পরিবর্তিত শুল্কনীতি ব্যাবসায়িক ক্ষেত্রে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা তৈরি করছে। এটি পরিস্থিতিকে আর বিশৃঙ্খল ও জটিল করে তুলেছে বলছে উল্লেখ করেন তিনি।


বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে তিনি জানান, অনিশ্চয়তার দিক থেকে আমরা আবার গত বছরের অবস্থায় ফিরে গেছি। এখন যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের পাল্টা পদক্ষেপ নেওয়ার ঝুঁকি বেড়েছে।

তিনি আরও জানান, এখন পূর্ণাঙ্গ শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধের ঝুঁকি গত বছরের তুলনায় স্পষ্টতই বেশি।

এর আগে শুক্রবার ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়, অস্থায়ী ১০ শতাংশ আমদানি শুল্কের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থ প্রদানের মৌলিক সমস্যাগুলো সমাধান করা এবং আমেরিকান শ্রমিক, কৃষক ও উৎপাদকদের স্বার্থে বাণিজ্য সম্পর্কের ভারসাম্য পুনর্গঠন অব্যাহত রাখা।

সময়ের আলো/আআ


  বিষয়:   নতুন  শুল্ক  কার্যকর  আমদানি  ঘোষণা  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: