মেক্সিকোতে বন্দুকযুদ্ধের পর কারাগার থেকে পালাল ২৩ বন্দি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদকচক্রের ভয়াবহ সংঘর্ষের জেরে কারাগার থেকে পালিয়ে গেছে অন্তত ২৩ জন বন্দি।রোববার (২২ ফেব্রুয়ারি)

2026-02-25T11:05:34+00:00
2026-02-25T11:05:34+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মেক্সিকোতে বন্দুকযুদ্ধের পর কারাগার থেকে পালাল ২৩ বন্দি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৫ এএম 
মেক্সিকোতে বন্দুকযুদ্ধের পর কারাগার থেকে পালাল ২৩ বন্দি। ছবি : সংগৃহীত
মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদকচক্রের ভয়াবহ সংঘর্ষের জেরে কারাগার থেকে পালিয়ে গেছে অন্তত ২৩ জন বন্দি।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রশান্ত মহাসাগর তীরবর্তী পর্যটন শহর পুয়ের্তো ভাল্লার্তা এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির কুখ্যাত মাদকচক্র গ্যাং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল(সিজেএনজি)-এর বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে গ্যাংটির প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা কেরভান্তেস (৫৯) ওরফে ‘এল মেঞ্চো’ নিহত হন বলে জানা গেছে। এ সময় তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও নিহত হয়। সংঘর্ষে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য প্রাণ হারান।
আরও পড়ুন

‘এল মেঞ্চো’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুয়ের্তো ভাল্লার্তা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্যাং সদস্যরা বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে, পুলিশ স্থাপনায় হামলা চালায় এবং একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

এই অস্থিরতার সুযোগে সশস্ত্র দুর্বৃত্তরা শহরের একটি কারাগারের প্রধান ফটক ভেঙে ফেলে। বিশৃঙ্খলার মধ্যে সেখান থেকে বহু বন্দি পালিয়ে যায়। গত তিন দিনে অধিকাংশ পলাতককে পুনরায় গ্রেফতার করা হলেও এখনও ২৩ জনের সন্ধান মেলেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জালিস্কো প্রাদেশিক সরকার কারাগারে মোট কতজন বন্দি ছিল বা কতজনকে পুনরায় আটক করা হয়েছে- এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে প্রদেশটির নিরাপত্তামন্ত্রী জুয়ান পাবলো হার্নান্দেজ পলাতকদের ধরতে অন্যান্য অঙ্গরাজ্যের সহযোগিতা চেয়েছেন। বিভিন্ন প্রাদেশিক সরকার এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

তিন দিনের টানটান উত্তেজনার পর বর্তমানে পুয়ের্তো ভাল্লার্তার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অবরুদ্ধ সড়কগুলো খুলে দেওয়া হয়েছে এবং শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এএডি/
  বিষয়:   মেক্সিকো  বন্দুকযুদ্ধ  কারাগার  বন্দি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: