বইমেলা ঘিরে ডিএমপির কঠোর নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

রাজধানীতে অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (২৫

2026-02-25T12:36:23+00:00
2026-02-25T13:21:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
বইমেলা ঘিরে ডিএমপির কঠোর নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ১:২১ পিএম  (ভিজিট : ২৩৪)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। ছবি : সময়ের আলো
রাজধানীতে অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ মেলা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, বইমেলাকে ঘিরে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হবে। মেলার নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান-কেন্দ্রিক গেটগুলোতে থাকবে আলাদা নিরাপত্তা বলয়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি জনসমাগমের কথা বিবেচনায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হবে।

তিনি আরো বলেন, মেলার প্রবেশপথগুলোতে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির পাশাপাশি ম্যানুয়াল চেকিং চালানো হবে। কোনো ধরনের ধারালো অস্ত্র, বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মেলার ভেতর ও আশপাশ এলাকায় প্রায় ৩০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে। এছাড়া ডগ স্কোয়াড দিয়ে নিয়মিত সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে।
আরও পড়ুন

ছিনতাইকারী, পকেটমার ও হকারদের তৎপরতা রোধে বিশেষ টিম মোতায়েন থাকবে। নারী ও শিশুদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় ফায়ার টেন্ডার, অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি থাকবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, ব্রেস্টফিডিং কর্নার, হেল্পডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডিবি, সিটিটিসি, বোম ডিসপোজাল ইউনিট ও সোয়াটসহ বিশেষায়িত টিমগুলো প্রস্তুত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

ট্রাফিক ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। বইমেলা চলাকালীন সময় দিনে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ক সবসময় বন্ধ না রেখে পরিস্থিতি অনুযায়ী খোলা বা বন্ধ রাখা হবে। দর্শনার্থীদের সংখ্যা বিবেচনায় এই সড়কের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ডিএমপি জানিয়েছে, অনুমোদিত যানবাহনের জন্য নির্ধারিত পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে এবং পার্কিং এলাকায় যানবাহনের সুশৃঙ্খল প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হবে। নির্ধারিত পার্কিং জোন ছাড়া অন্য কোথাও গাড়ি রাখা যাবে না।

সাধারণ দর্শনার্থীদের উদ্দেশে ডিএমপি অনুরোধ জানিয়েছে, তারা যেন মেলার গেটের সামনে যানজট সৃষ্টি না করে আগেই নেমে হেঁটে মেলায় প্রবেশ করেন। এতে অন্য দর্শনার্থীদের প্রবেশ সহজ হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এএডি/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: