রেল লাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারবাজার এলাকা

2026-02-25T15:25:15+00:00
2026-02-25T15:25:15+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রেল লাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম 
সংগৃহীত ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০/২১ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রেল লাইনের পাশের পুকুর পাড়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে রেল পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।


যশোর রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জৌতিষচন্দ্র বর্মন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। আমরা ধারনা করছি ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে। 

সময়ের আলো/জোই

  বিষয়:   কালীগঞ্জ  রেল লাইন  যুবক  মরদেহ উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: