বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর সূচি প্রকাশিত হয়েছে গতকাল। যেখানে বাংলাদেশ আছে গ্রুপ ‘এ’-তে। ১২ দলের এই

2026-02-25T19:02:42+00:00
2026-02-25T19:02:42+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম 
সংগৃহীত ছবি
ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর সূচি প্রকাশিত হয়েছে গতকাল। যেখানে বাংলাদেশ আছে গ্রুপ ‘এ’-তে।  ১২ দলের এই আসর শুরু হবে আগামী ১২ জুন থেকে। 

বিসিবির একজন কর্মকর্তা জানান, বিশ্বকাপের আগে আমাদের বিপিএল রয়েছে। শ্রীলঙ্কার সাথে খেলা রয়েছে। বিশ্বকাপের আগে আরেকটা টুর্নামেন্ট খেলা হবে। স্কটল্যান্ডের সঙ্গে আমরা কথা বলেছি সেই সঙ্গে নেদারল্যান্ডসও আছে।

বিশ্বকাপের আগে আমরা আসলে কন্ডিশনটা পরখ করে দেখতে চাই। যেহেতু ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ডের কন্ডিশন মোটামুটি একই পরিবেশ। বাউন্স পেস রয়েছে বল টার্ন করে। খারাপ হবে না আশা করছি।

                              আরও পড়ুন

গ্রুপ ‘এ’

বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে–সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

গ্রুপ  ‘বি’  

ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে টাইগ্রেস নারীদের। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস।

সময়ের আলো/এআর
  বিষয়:   বিশ্বকাপ  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: