রোগীদের বরাদ্দকৃত খাবার বাইরে বিক্রির অভিযোগ

শেখ শান্ত ইসলাম, খুলনা

সারাদেশ

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, রোগীদের বাসী ও নিম্নমানের

2026-02-25T23:23:20+00:00
2026-02-25T23:23:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
রোগীদের বরাদ্দকৃত খাবার বাইরে বিক্রির অভিযোগ
শেখ শান্ত ইসলাম, খুলনা
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম   (ভিজিট : ১৬৭)
প্রতীকী ছবি
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, রোগীদের বাসী ও নিম্নমানের খাবার দেওয়ার পাশাপাশি পরিমাণ কম দেয়ারও অভিযোগ পাওয়া গেছে। 

সম্প্রতি এক ব্যক্তিকে মুরগির রান্না করা মাংস, পলিথিন ভর্তি ভাত, কাঁচকলা ও লাউসহ হাতেনাতে আটক করা হয়। 

এ সময় মফিজ নামের ওই ব্যক্তি নিজেকে হাসপাতালের বাবুর্চি পরিচয় দিয়ে বলেন, তিনি হাসপাতালের রান্নাঘরে বাবুর্চি হিসেবে কর্মরত। এইগুলো আমি পরিবারের সদস্যদের খাওয়ার জন্য চেয়ে নিয়ে আসছি। এ ছাড়া হাসপাতালের খাবার চুরির ঘটনাও ঘটেছে। দুটি মোটরসাইকেল ধাওয়া দিয়ে একজনকে হাতেনাতে আটক করা হলে তিনি শান্ত নামে এক কর্মচারীর নাম বলেন। তিনি বলেন, শান্ত তাকে এসব খাবার দিয়েছে। সংবাদকর্মী ও এলাকাবাসীরা তার কাছে তিনটি পলিথিনে ১২০ পিস মুরগির মাংসসহ ভাত উদ্ধার করেন। 

এ বিষয়ে জানার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, অভিযুক্ত শান্তর সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে, ওয়ার্ড থেকে কিছু রোগী চলে যাওয়ার পর ১০-১২ পিস মুরগির মাংস বেঁচে যায়। সেই মাংসই খাওয়ার জন্য নিয়েছে সে। 

এদিকে হাসপাতাল পরিচালকের এমন বক্তব্যের বিষয়টি জানার পর প্রশ্ন তুলেছেন রোগী ও তাদের স্বজনরা। তারা বলছেন, তিনটি পলিথিনে মোড়ানো প্রায় ১২০ পিস মাংস হাতেনাতে আটক করা হলেও কর্তৃপক্ষের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়।   

কথা হয় বয়রা থেকে খুলনা মেডিকেলে চিকিৎসা নিতে আসা ইজিবাইকচালক শিহাব মিস্ত্রির সঙ্গে। এ সময় তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, এসব ঘটনা নতুন কিছু নয়। রোগীদের খাবার কম দিয়ে যেসব খাবার বেঁচে যায় সেসব খাবার আশপাশের বিভিন্ন হোটেলে বিক্রি করা হয়। এমনকি কাঁচা মাছ, মাংস ও ডিম এলাকার বাজারে বিক্রি করা হয়। 

সাতক্ষীরা থেকে চিকিৎসা নিতে আসা রোগী সাবিনা আক্তার বলেন, আমি গত মাসে এখানে ভর্তি হয়েছি। যেদিন ভর্তি হয়েছি সেদিনও খাবার পাইনি, আজ হাসপাতাল ত্যাগ করার দিনও খাবার পাইনি। 


জমিসংক্রান্ত বিবাদে হামলার শিকার শহীদুর রহমান চিকিৎসা নিতে এসেছেন বটিয়াঘাটা থেকে। তার অভিযোগ, এখানে যারা চিকিৎসা নিতে আসেন তাদের ঠিকমতো খাবার দেওয়া হয় না। আবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে অনেক রোগী চলে যান। সেসব রোগীর খাবার বেঁচে যায়। সেগুলো যায় কোথায়? অভিযোগ রয়েছে, রোগীদের খাবার কম দিয়ে যে খাবার বেঁচে যায় তা হাসপাতালের খাবার সরবরাহকারী বা কর্মচারীরা মিলে সিন্ডিকেটের মাধ্যমে বাইরে বিক্রি করে দেয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালিত অভিযানে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ এবং পরিমাণে কম থাকার প্রমাণ পাওয়া গেছে অতীতে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেও এখনও একই অবস্থা বিরাজ করছে। 

রোগীদের অভিযোগ, প্রতিদিন রোগীর খাবারের নমুনা পরীক্ষা করার নিয়ম আছে। তবে এখানে রয়েছে শুভঙ্করের ফাঁকি। নমুনা হিসেবে পাঠানো খাবারের মান ভালো হলেও রোগীদের খাবার নিম্নমানের এবং পরিমাণে কম।

এফআর


  বিষয়:   খুলনা  মেডিকেল কলেজ  খুমেক  হাসপাতাল  রোগী  বরাদ্দকৃত খাবার  বিক্রি  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: