শেয়ারবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

2026-02-26T05:45:24+00:00
2026-02-26T05:45:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শেয়ারবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৫ এএম 
সংগৃহীত ছবি
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। 

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। বুধবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন চলাকালে কয়েক দফা সূচকের উত্থান ও পতন হয়েছে। তবে লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে এ খবরে ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। মাত্র ১০ মিনিটের লেনদেনেই পতন থেকে ঊর্ধ্বমুখী ধারায় ফেরে মূল্যসূচক।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫৪.৮২ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ৪.৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৫.৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৪টি কোম্পানির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত আছে ৭২টির। এদিন ডিএসইতে মোট ৫৬৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৯.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫১৭.৪২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৬৮.৯৪ পয়েন্টে, শরিয়াসূচক ০.২৬ পয়েন্ট বেড়ে ৯২৫.২০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩.৬৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২৭.৫৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৫টি কোম্পানির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত আছে ১৮টির। এদিন সিএসইতে ১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে।

সময়ের আলো/আআ


  বিষয়:   শেয়ারবাজার  সূচক  উত্থান  কমেছে  লেনদেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: