ট্রলারের ইঞ্জিন চুরি করে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার পাথরঘাটা উপজেলায় গভীর সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন মৃধার

2026-02-26T09:12:51+00:00
2026-02-26T09:12:51+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ট্রলারের ইঞ্জিন চুরি করে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১২ এএম 
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন মৃধা। ছবি : সংগৃহীত
বরগুনার পাথরঘাটা উপজেলায় গভীর সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন মৃধার বিরুদ্ধে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের তালতলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাঙারির দোকান থেকে চুরি হওয়া প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ইঞ্জিনটি জব্দ করা হয়। 

Advertisement
ভাঙারির দোকানের মালিকের দেওয়া তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী জসীম উদ্দীন ও তার সহযোগীরা ইঞ্জিনটি চুরি করে ৪৩ টাকা কেজি দরে ১১ হাজার টাকায় বিক্রি করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট বাজার এলাকা থেকে চুরি হয়ে যায়।


অভিযুক্ত জসীম উদ্দীন মৃধা চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের বাসিন্দা সালাম মৃধার ছেলে এবং তিনি একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

ইঞ্জিনের মালিক আলমগীর খলিফা জানান, কিছুদিন আগে তিনি তার ট্রলারের জন্য দুটি ইঞ্জিন ক্রয় করেন। একটি ইঞ্জিন ট্রলারে সংযোজন করা হলেও অন্যটি ছোট হওয়ায় সংরক্ষণ করে রাখা হয়েছিল। বুধবার সকালে এক কর্মচারীর মাধ্যমে জানতে পারেন, সংরক্ষিত ইঞ্জিনটি সেখানে নেই। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তালতলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাঙারি দোকানে ইঞ্জিনটি শনাক্ত করেন।

তিনি দাবি করেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ইউনিয়নের যুবদল নেতা জসীম মৃধা ইঞ্জিনটি বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, সাড়ে চার লাখ টাকা দিয়ে কেনা ইঞ্জিনটি ভাঙারি দোকানে মাত্র ১১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জসীম উদ্দীন মৃধা বলেন, এলাকার কয়েকজন ছোট ভাই একটি ইঞ্জিন বাজারে বিক্রি করতে এনেছিল। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কেউ ইঞ্জিনটি কিনতে চাইছিল না। পরে তিনি নিজেই বিক্রি করে দেন। তার দাবি, ইঞ্জিনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং চুরির অভিযোগ সঠিক নয়। তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ অভিযোগ আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. শাহেদ চৌধুরী জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন। ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। মামলা দায়ের হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: