কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে চাপা পড়ে শাহ জামাল (৪২) নামের নিহত হয়েছেন।বৃহস্পতিবার

2026-02-26T13:50:50+00:00
2026-02-26T13:50:50+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ১৪১)
ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় নিহত শাহ জামালের মোটরসাইকেল। ছবি : সময়ের আলো
কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে চাপা পড়ে শাহ জামাল (৪২) নামের নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ‘নাসির ডাক্তারের গলি’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত ব্যক্তিটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত শাহ জামালের বাড়ি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝাড় গ্রামে। তিনি ঠিকাদারি কাজের সূত্রে কুষ্টিয়ার পুলিশ লাইনের সামনে ভাড়া বাসায় থাকতেন।


প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলিতে অবস্থিত রেলক্রসিংটিতে কোনো গেট বা গেটম্যান নেই। ফলে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। ওই দিন সকালে ঠিকাদারের মোটরসাইকেলটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এসে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষোভ করেন এবং অরক্ষিত রেলক্রসিংটিতে দ্রুত গেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবি জানান।

পোড়াদহ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন বলেন, রেলগেট ও গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মোটরসাইকেলটি রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের নিচে চাপা পড়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: