নরসিংদীতে ধর্ষণের পর কিশোরী হত্যার প্রধান আসামি গ্রেফতার

নরসিংদী সংবাদদাতা

সারাদেশ

নরসিংদীর মাধবদীতে তরুণীকে ধর্ষণের হত্যার ঘটনার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ দুজনকে গ্রেফতার পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি)

2026-02-27T22:23:07+00:00
2026-02-27T22:44:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নরসিংদীতে ধর্ষণের পর কিশোরী হত্যার প্রধান আসামি গ্রেফতার
নরসিংদী সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ১০:৪৪ পিএম
সংগৃহীত ছবি
নরসিংদীর মাধবদীতে তরুণীকে ধর্ষণের হত্যার ঘটনার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ দুজনকে গ্রেফতার পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নূরাকে গাজীপুর ও অন্য আসামি হযরত আলীকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলার ৯ আসামির মধ্যে সাতজনকে গ্রেফতার হয়েছে। 

এর আগে অভিযান চালিয়ে সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে মো. ইমরান দেওয়ান, ধর্ষক নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব, এবাদুল্লাহ ও হোসেন বাজার এলাকার গাফফারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। ফলে এই হত্যা মামলার ৯ আসামির মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। 

এর আগে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পরিদর্শন শেষে মাধবদী থানায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, এ ঘটনায় নয় জনের নাম উল্লেখ করে নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। কোনো অপরাধীই রেহাই পাবে না।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনাটি জানার পর নরসিংদীর পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছি। যে ঘটনাটি ঘটেছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে এ ধরনের ঘটনা সমাজে আর না ঘটে।

তিনি বলেন, ধর্ষণকারীদের পক্ষে যাতে কেউ কোনো সহানুভূতি না দেখায়। নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপিকে নির্দেশ দেওয়া হয়েছে, এ ঘটনার সাথে জড়িতদের যাতে কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়া হয়। যাতে অপরাধীরা বুঝতে পারে, অপরাধ করলে আইনি সহায়তা পাবে না, তখন ভয়ে সমাজে অপরাধও কমে যাবে।

প্রসঙ্গত, গত ১৬ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একটি দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আহমদের নেতৃত্বে মীমাংসা করা হয়।

মেয়েটির সৎ বাবার ভাষ্য, বুধবার বিকালে মেয়েকে খালার বাড়িতে রাখতে যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় নূরার নেতৃত্বে পাঁচজন মিলে তার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। পরে বাড়ির লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজির করেও না পেয়ে বাড়ি ফিরে যায়।

বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেয়েটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

সময়ের আলো/আআ



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: