ইরানের ৩ স্থানে বিস্ফোরণ, জরুরি অবস্থা জারি ইসরায়েলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাজধানী তেহরান এলাকায় তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) ফার্স নিউজ এজেন্সি

2026-02-28T12:56:57+00:00
2026-02-28T12:56:57+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ৩ স্থানে বিস্ফোরণ, জরুরি অবস্থা জারি ইসরায়েলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৬ পিএম 
ইরানের ৩ স্থানে বিস্ফোরণ। সংগৃহীত ছবি
রাজধানী তেহরান এলাকায় তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানীর একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানো হয়েছে। এই প্রেক্ষিতে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে আমাদের রাষ্ট্রের ওপর ঝুঁকি দূর করা যায়।
  
এদিকে, ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে বোমা আশ্রয়কেন্দ্রের কাছে থাকার জন্য সতর্ক করছে।
 
নিরাপত্তা পরিস্থিতির কারণে’ সাধারণ মানুষ যেন নিজের নিকটবর্তী সুরক্ষিত আশ্রয়কেন্দ্র সম্পর্কে সচেতন থাকে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে বার্তায়। 


/ইউএমএইচ

  বিষয়:   ইরান  ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: