ইরানে হামলায় এখন পর্যন্ত যেসব ফ্লাইট বাতিল হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার কারণে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে।উইজ এয়ার অবিলম্বে

2026-02-28T15:30:11+00:00
2026-02-28T15:30:24+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে হামলায় এখন পর্যন্ত যেসব ফ্লাইট বাতিল হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ৩:৩০ পিএম
বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত। সংগৃহীত ছবি
ইরান ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার কারণে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে।

উইজ এয়ার অবিলম্বে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি এবং জর্ডানের আম্মান যাত্রীবাহী সব ফ্লাইট বাতিল করেছে, যা মার্চ ৭ পর্যন্ত প্রযোজ্য।

লুফথান্সা শনিবার ও রোববারের জন্য দুবাই, তেল আবিব, লেবাননের বেইরুত এবং ওমানের মস্কাট ফ্লাইট স্থগিত করেছে।একইভাবে, কেএলএম আমস্টারডাম থেকে তেল আবিবের ফ্লাইট বাতিল করেছে। 

এর পাশাপাশি ওমান এয়ার ইরাকের রাজধানী বাগদাদে যাবার সব ফ্লাইট স্থগিত করেছে। এছাড়া রাশিয়া ইরান ও ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত করেছে। 

কুয়েত ইরানগামী সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রেখেছে। ইরাক সব আগমন ও প্রস্থান ফ্লাইট বাতিল করেছে এবং আকাশসীমা পুরোপুরি বন্ধ করেছে।

ইসরায়েল সব বেসামরিক ফ্লাইট বাতিল করেছে এবং দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

এই পদক্ষেপগুলোকে অঞ্চলজুড়ে চলমান উত্তেজনার মধ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  ইসরায়েল  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: