ন্যাটো জানিয়েছে, ইরান এবং আশপাশের অঞ্চলের পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, সংস্থাটি ইরান ও আঞ্চলিক সাম্প্রতিক অবস্থা ঘনিষ্ঠভাবে অনুসরণ করছে।
এর আগে, শনিবার সকালে ইরানে যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। সকালে ইসরায়েলের সঙ্গে মিলে এ হামলার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
/ইউএমএইচ