রাতেই বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজই জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।শনিবার (২৮ ফেব্রুয়ারি)

2026-02-28T21:55:21+00:00
2026-02-28T21:55:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
রাতেই বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৫ পিএম 
প্রতীকী ছবি
ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজই জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট।

ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

মূলত ইরান ও সামগ্রিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত উত্তেজনা বন্ধের লক্ষ্যেই ফ্রান্স এই বৈঠকের অনুরোধ জানিয়েছে।


এর আগে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল চীন ও ওমান। এবার ফ্রান্সের এই উদ্যোগের মাধ্যমে বিশ্বশক্তিগুলো কূটনৈতিক উপায়ে বড় ধরনের যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এফআর


  বিষয়:   রাত  জাতিসংঘ  নিরাপত্তা পরিষদ  জরুরি বৈঠক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: