হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করা হয়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইরানের

2026-03-01T12:04:18+00:00
2026-03-01T12:42:27+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:০৪ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ১২:৪২ পিএম
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের। সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইরানের আধাসরকারি তাসনিম নিউজ জানায়, সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) থেকে বার্তা পাচ্ছে যে, কৌশলগত এই প্রণালিতে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

ইরানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা অব্যাহত রাখায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেলের দামের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন।


/ইউএমএইচ


  বিষয়:   ইরান  হরমুজ প্রণালি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: