জিম্বাবুয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

খেলা

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে

2026-03-01T19:37:52+00:00
2026-03-01T19:37:52+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
জিম্বাবুয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে পা রেখেছে মার্করাম বাহিনী। ম্যাচের শুরুতে নেমে ২০ ওভারে ১৫৩ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

রান তাড়া করতে নেমে ভালো সূচনা পায়নি দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারের তৃতীয় বলে কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন কুইন্টন ডি কক। আর আউট হওয়ার আগে ৪ রান করেন মার্করাম। আর রায়ান রিকেলটনের ব্যাট থেকে আসে ৩১ রান।


এরপর দলের হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। দুজন মিলে গড়েন ৫০ রানের জুটি। ২২ রান করে আউট হন মিলার। আর ব্রেভিস ফেরেন মাত্র ১৮ বলে ৪২ রানে। এরপর ট্রিস্টান স্টাবস ও জর্জ লিন্ডে মিলে জয় নিশ্চিত করেন। ২৪ বলে ২১ রানে স্টাবস ও ২১ বলে ৩০ রানে লিন্ডে অপরাজিত থাকেন।
 
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সিকান্দার রাজা। একটি করে উইকেটের দেখা পেয়েছেন ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স।
 

সময়ের আলো/এআর


  বিষয়:   জিম্বাবুয়ে  দক্ষিণ আফ্রিকা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: