মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপদে ও শান্ত থাকার আহ্বান

পটুয়াখালী জেলা প্রতিনিধি

সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করায় সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী

2026-03-01T21:22:45+00:00
2026-03-01T21:22:45+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপদে ও শান্ত থাকার আহ্বান
পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:২২ পিএম 
প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর। ছবি : সময়ের আলো
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করায় সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর।

রোববার (১ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। প্রবাসীদের সামরিক স্থাপনা এড়িয়ে চলা এবং বাংলাদেশ দূতাবাসগুলোর সান্নিধ্যে অবস্থান করার পরামর্শ দেন তিনি। 

পাশাপাশি চলাচলের সময় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখারও আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিদেশগামী অনেক কর্মী দালালচক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। বিভিন্ন এজেন্সির বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ রয়েছে। যেসব এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

অভিবাসন ব্যয় কমাতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং শেষে তিনি বরিশালের উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন। 

সময়ের আলো/আরবিএন
  বিষয়:   মধ্যপ্রাচ্য  যুদ্ধাবস্থা  নুরুল  হক  নূর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: