ইরানে হামলায় সমর্থন নেই ৪৩ শতাংশ আমেরিকানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে হামলায় ৪৩ শতাংশ আমেরিকানের সমর্থন নেই বলে এক জরিপে উঠে এসেছে।বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসসের যৌথজরিপ

2026-03-02T11:01:22+00:00
2026-03-02T11:01:22+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে হামলায় সমর্থন নেই ৪৩ শতাংশ আমেরিকানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:০১ এএম 
ইরানে হামলায় সমর্থন নেই ৪৩ শতাংশ আমেরিকানের। ছবি : আল-জাজিরা
ইরানের বিরুদ্ধে হামলায় ৪৩ শতাংশ আমেরিকানের সমর্থন নেই বলে এক জরিপে উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসসের যৌথ জরিপ থেকে এ তথ্য জানা যায়।

এতে দেখা গেছে, প্রতি চারজনের মধ্যে একজন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পক্ষে।

৪৩ শতাংশ মানুষ যুদ্ধের বিরোধিতা করেছেন এবং ২৯ শতাংশ মানুষ এ প্রশ্নে সিদ্ধান্তহীনতায় আছে।

রিপাবলিকানদের মধ্যে হামলার পক্ষে সমর্থন কিছুটা বেশি। ৫৫ শতাংশ হামলার পক্ষে, ১৩ শতাংশ বিপক্ষে এবং ৩২ শতাংশ নিশ্চিত নন।


প্রায় ৪২ শতাংশ রিপাবলিকান বলেছেন, যদি এই অভিযানের ফলে ‘মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনারা হতাহত হয়’, তবে তারা এই অভিযানের প্রতি সমর্থন কমিয়ে দেবেন।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ইরান  আমেরিকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: