মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে হামলা-পাল্টা হামলার দাবি সামনে এসেছে। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে।
গোষ্ঠীটির দাবি অনুযায়ী, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ড্রোন ব্যবহার করে উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে হামলা চালানো হয়।
আরও পড়ুন
হিজবুল্লাহ বলেছে, লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি বা প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
একই সময় আরেকটি আলাদা ঘটনায় ইরান দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘাতের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে এসব দাবি। সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এএডি/