ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, মিত্রদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া ও জাপানসহ আঞ্চলিক মিত্রদের প্রতিরক্ষায় নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের

2026-09-12T13:10:07+00:00
2026-09-12T13:10:07+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, মিত্রদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের আশ্বাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১০ পিএম 
ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া ও জাপানসহ আঞ্চলিক মিত্রদের প্রতিরক্ষায় নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের এ উৎক্ষেপণের এক দিন আগেই দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান পাঁচ দিনের যৌথ নৌ মহড়া শেষ করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করেছে। পূর্ব সাগরকে জাপান সাগরও বলা হয়।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে অবগত এবং মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছে।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সেনাসদস্য বা ভূখণ্ড এবং দেশটির আঞ্চলিক মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি হয়নি। তবে যুক্তরাষ্ট্র তার নিজ ভূখণ্ড ও অঞ্চলের মিত্রদের প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

পরে দেওয়া আরেকটি বিবৃতিতে মার্কিন কমান্ড জানায়, তারা উত্তর কোরিয়ার একাধিক উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিক হুমকি নেই—আগের এই মূল্যায়নই বহাল রয়েছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগের দিনই দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় জেজু দ্বীপের উপকূলের আন্তর্জাতিক জলসীমায় পাঁচ দিনের ত্রিপক্ষীয় নৌ মহড়া ‘ফ্রিডম এজ’ শেষ করে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান।

এই মহড়ায় তিন দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় ও প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। মহড়া শেষ হওয়ার পরপরই উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ঘিরে অঞ্চলটিতে আবারও উত্তেজনা তৈরি হয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  উত্তর কোরিয়া  ক্ষেপনাস্ত্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: