রেকর্ড শুরুর পর ২০২৬ সালের আগস্টকে বিশ্বের সবচেয়ে উষ্ণ আগস্ট হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় বৈশ্বিক উষ্ণতার এই নতুন রেকর্ড হয়েছে।
এনওএএর হিসাবে, ১৮৫০ সালে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখা শুরুর পর এ বছরের আগস্ট ছিল সবচেয়ে উষ্ণ। মাসটিতে বিশ্বের গড় ভূপৃষ্ঠের তাপমাত্রা ২০ শতকের গড়ের চেয়ে ১ দশমিক ৩২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগে ২০২৩ ও ২০২৪ সালের আগস্টে যে যৌথ রেকর্ড হয়েছিল, এবার তা ০ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
এনওএএ জানিয়েছে, টানা ৪৮তম আগস্টে বৈশ্বিক তাপমাত্রা ২০ শতকের গড়ের চেয়ে বেশি ছিল। সবচেয়ে উষ্ণ ১০টি আগস্টের সব কটিই ২০১৬ সালের পরের।
শুধু আগস্ট নয়, জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসের সময়টিও রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে উষ্ণ সময় ছিল। উত্তর গোলার্ধে এ সময় ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে শীতের তাপমাত্রাও ছিল রেকর্ডের কাছাকাছি।
বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও আগস্টে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। মধ্য ও পূর্বাঞ্চলীয় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে অব্যাহত এল নিনো পরিস্থিতিকে এর অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে এনওএএ।
স্থলভাগের তাপমাত্রাও রেকর্ডের কাছাকাছি ছিল। একই সময়ে আর্কটিক ও অ্যান্টার্কটিক— উভয় মেরু অঞ্চলের সমুদ্রবরফের বিস্তৃতি স্বাভাবিকের চেয়ে কম ছিল।যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও এবার গরমের নতুন রেকর্ড হয়েছে। দেশটির ১৩২ বছরের তাপমাত্রার রেকর্ডে ২০২৬ সালের জুন-আগস্ট সময়কাল ছিল সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম। এর আগে ১৯৩৬ ও ২০২১ সালে যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল, এবার তা ০ দশমিক ২২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
আগস্টে যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্যে গড় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৫ সালে রেকর্ড রাখা শুরুর পর এটিই ছিল ওই অঞ্চলের সবচেয়ে উষ্ণ আগস্ট। শুধু তাই নয়, আগস্টে দিনের সর্বোচ্চ তাপমাত্রার গড়ও ছিল নজিরবিহীন—৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।ইতিহাসের উষ্ণতম আগস্ট ২০২৬, বলছে মার্কিন সংস্থা
রেকর্ড শুরুর পর ২০২৬ সালের আগস্টকে বিশ্বের সবচেয়ে উষ্ণ আগস্ট হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় বৈশ্বিক উষ্ণতার এই নতুন রেকর্ড হয়েছে।
এনওএএর হিসাবে, ১৮৫০ সালে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখা শুরুর পর এ বছরের আগস্ট ছিল সবচেয়ে উষ্ণ। মাসটিতে বিশ্বের গড় ভূপৃষ্ঠের তাপমাত্রা ২০ শতকের গড়ের চেয়ে ১ দশমিক ৩২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগে ২০২৩ ও ২০২৪ সালের আগস্টে যে যৌথ রেকর্ড হয়েছিল, এবার তা ০ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
এনওএএ জানিয়েছে, টানা ৪৮তম আগস্টে বৈশ্বিক তাপমাত্রা ২০ শতকের গড়ের চেয়ে বেশি ছিল। সবচেয়ে উষ্ণ ১০টি আগস্টের সব কটিই ২০১৬ সালের পরের।
শুধু আগস্ট নয়, জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসের সময়টিও রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে উষ্ণ সময় ছিল। উত্তর গোলার্ধে এ সময় ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে শীতের তাপমাত্রাও ছিল রেকর্ডের কাছাকাছি। বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও আগস্টে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। মধ্য ও পূর্বাঞ্চলীয় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে অব্যাহত এল নিনো পরিস্থিতিকে এর অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে এনওএএ।
স্থলভাগের তাপমাত্রাও রেকর্ডের কাছাকাছি ছিল। একই সময়ে আর্কটিক ও অ্যান্টার্কটিক— উভয় মেরু অঞ্চলের সমুদ্রবরফের বিস্তৃতি স্বাভাবিকের চেয়ে কম ছিল।
সময়ের আলো/কেএইচ