আসছে রোবট ফোন

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

বার্সেলোনায় শুরু হইছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬ (এমডব্লিউসি)। এটা শুধু মোবাইল নয়, পুরো প্রযুক্তি বিশ্বের অন্যতম বড় আসর। অনুষ্ঠানের শুরুতেই

2026-03-03T13:36:07+00:00
2026-03-03T13:36:07+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
প্রযুক্তি
আসছে রোবট ফোন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:৩৬ পিএম 
অনর তাদের বহুল আলোচিত ‘রোবট ফোন’ উন্মোচন করছে। সংগৃহীত ছবি
বার্সেলোনায় শুরু হইছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬ (এমডব্লিউসি)। এটা শুধু মোবাইল নয়, পুরো প্রযুক্তি বিশ্বের অন্যতম বড় আসর। অনুষ্ঠানের শুরুতেই অনেক প্রতিষ্ঠান তাদের নতুন ফোন, গ্যাজেট, ভাঁজযোগ্য ডিভাইস এবং কনসেপ্ট ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে। প্রদর্শনী প্রাঙ্গণ এখন একরাশ নতুন প্রযুক্তি দেখার জন্য ভিড় করছে—নতুন স্মার্টফোন, উদ্ভাবনী কনসেপ্ট ডিভাইস, ভাঁজযোগ্য স্ক্রিন এবং বহুমুখী হ্যান্ডহেল্ড গেমিং কনসোল সবই মূল আকর্ষণ।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অনর তাদের বহুল আলোচিত ‘রোবট ফোন’ উন্মোচন করছে। গত বছর ধারণা হিসেবে ফোনটি দেখানো হইলেও এবারে কার্যকর একটি ইউনিট দর্শকদের সামনে এসেছে। ফোনটার পেছনে রয়েছে ভাঁজযোগ্য গিম্বল-স্ট্যাবিলাইজড ক্যামেরা আর্ম। ব্যবহারের সময় এটি বাইরে বের হয় এবং এতে আছে ২০০ মেগাপিক্সেলের সেন্সর। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্র্যাকিং সুবিধা ফোনটিকে আরও স্মার্ট করেছে—ব্যবহারকারীর মুভমেন্ট অনুযায়ী ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে ছবি এবং ভিডিও নেয়। অনরের পরিকল্পনা এই বছর দ্বিতীয়ার্ধে চীনে ফোনটি বাজারে আনার। অন্য স্পেসিফিকেশনগুলো এখনও প্রকাশ করা হয়নি, তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছে, রোবট ফোন মোবাইল এবং ক্যামেরা প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

লেনোভো তাদের ‘লিজিয়ন গো ফোল্ড’ নামের নতুন কনসেপ্ট হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস প্রদর্শন করছে। এটি একটি উইন্ডোজভিত্তিক ডিভাইস, যার ১১.৬ ইঞ্চির পিওএলইডি ডিসপ্লে রয়েছে। মাঝখান থেকে ভাঁজ করা যায়, ভাঁজ করলে স্ক্রিনের আকার হয় ৭.৭ ইঞ্চি, ফলে এটি সহজে বহনযোগ্য একটি গেমিং কনসোলে রূপ নেয়। ডিভাইসের কন্ট্রোলার আলাদা করা যায়, এবং চাইলে কিবোর্ড ও ট্র্যাকপ্যাডযুক্ত কেসের সঙ্গে যুক্ত করে ছোট ল্যাপটপ হিসেবেও ব্যবহার করা যায়। বাজারে আসার তারিখ এখনো লেনোভো ঘোষণা করেনি, তবে দর্শকরা এই উদ্ভাবনী ডিভাইসটি দেখে মুগ্ধ।


অনর আরও একটি নতুন ভাঁজযোগ্য ফোন ‘Honor Magic V6’ দেখিয়েছে। এটি বই-স্টাইল ভাঁজযোগ্য ফোন, যার বড় স্ক্রিন, পাতলা নকশা এবং উন্নত প্রযুক্তি ব্যবহারকারীকে এক নতুন অভিজ্ঞতা দেবে। আন্তর্জাতিক বাজারে ফোনটি বছরের দ্বিতীয়ার্ধে আসার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, Honor Magic V6 শুধু বড় স্ক্রিন বা পাতলা নকশার জন্য নয়, বরং এর বহুমুখী ব্যবহার—এক ডিভাইসে একাধিক কাজ করার সুবিধার জন্যও আলোচিত হবে।

এবারের এমডব্লিউসিতে স্পষ্ট হয়ে উঠেছে যে, ডিভাইসগুলো কেবল শক্তিশালী নয়, আরও বহুমুখী। নির্মাতারা চেষ্টা করছে এক ডিভাইসে একাধিক কাজের সুবিধা দেওয়ার—যেমন ফোনে ভিডিও এডিট করা, গেম খেলা, অফিসিয়াল কাজ সম্পন্ন করা, সবই একসাথে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ভাঁজযোগ্য স্ক্রিন, মডুলার নকশা এবং স্বয়ংক্রিয় গেমিং কনফিগারেশন—এই সবই আগামী দিনের মোবাইল বাজারের মূল চালিকাশক্তি হবে।

বার্সেলোনার এই বড় আসর এখনও কয়েক দিন চলবে, এবং বিশ্লেষকরা বলছেন, সামনে আরও নতুন চমক আসতে পারে। প্রযুক্তি প্রেমীদের জন্য এটা এক স্বপ্নের মেলা, যেখানে নতুন উদ্ভাবনগুলো সরাসরি দেখা এবং ব্যবহার করার সুযোগ মিলছে। প্রতিটি প্রতিষ্ঠান প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করছে, ফলে দর্শকরা প্রত্যাশা করতে পারছে আগামী দিনের মোবাইল এবং গ্যাজেট কিভাবে হবে।



/ইউএমএইচ






Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: