কুয়েতের পর এবার সৌদিতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস মঙ্গলবার ঘোষণা করেছে যে, দেশটির সব মার্কিন কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার

2026-03-03T14:16:57+00:00
2026-03-03T14:20:54+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কুয়েতের পর এবার সৌদিতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ২:১৬ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ২:২০ পিএম
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ। সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস মঙ্গলবার ঘোষণা করেছে যে, দেশটির সব মার্কিন কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। 

দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) নির্ধারিত সকল নিয়মিত ও জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। এছাড়া জেদ্দা, রিয়াদ ও দাহরামসহ অন্যান্য মার্কিন মিশনে ‘নিরাপদ অবস্থান’ নির্দেশ কার্যকর রয়েছে।

দূতাবাস পরামর্শ দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো মার্কিন নাগরিক দূতাবাস বা সংশ্লিষ্ট মিশনে যাওয়া এড়িয়ে চলুক। এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী চলার কথাও বলা হয়েছে।


এর আগে, মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়, যা ভবনের কিছু অংশে আগুন ধরিয়ে আংশিক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে। এই ঘটনার পরই সৌদি আরবে মার্কিন মিশনগুলোতে সেবা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।


/ইউএমএইচ

Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: