শিয়া নেতার জিহাদ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মাঝে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি ‘জিহাদ’ এর আহ্বান জানিয়েছেন প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ

2026-03-03T21:41:30+00:00
2026-03-03T21:41:30+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
শিয়া নেতার জিহাদ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৪১ পিএম 
শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কামাল আল-হাইদারি। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মাঝে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি ‘জিহাদ’ এর আহ্বান জানিয়েছেন প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কামাল আল-হাইদারি। 

মঙ্গলবার (৩ মার্চ) তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ডাক দেওয়া হয় বলে খবর প্রকাশ করেছে শাফাক নিউজ।

​বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান আক্রমণগুলো কেবল সামরিক নয়, বরং এগুলো ইরানের সুদীর্ঘ সভ্যতা ও ধর্মীয় কর্তৃত্বকে লক্ষ্য করে চালানো হচ্ছে। তিনি বিশ্বের সকল মুসলমানকে তাদের নিজস্ব ভূমি, মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান। 

একই সাথে ‘ইহুদি ও আমেরিকানদের অহংকারের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ওপরও জোর দেন তিনি।

​শিয়া ধর্মমতে, এই ধরনের জিহাদ সাধারণত আত্মরক্ষামূলক এবং এটি ঘোষণার অধিকার কেবল একজন ‘মারজা আল-তাকলিদ’ বা সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছে সংরক্ষিত থাকে। 



ইতিপূর্বে ২০১৪ সালে ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি জঙ্গি গোষ্ঠী আইএসআইএসের বিরুদ্ধে অনুরূপ একটি লড়াইয়ের ডাক দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) গঠিত হয়েছিল।

​বর্তমান পরিস্থিতিতে কামাল আল-হাইদারির এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

কারণ, ইরানপন্থি বেশিরভাগ সশস্ত্র শিয়া গোষ্ঠী এতদিন আয়াতুল্লাহ আলি খামেনিকে তাদের ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে মান্য করত। সম্প্রতি ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যুর পর নেতৃত্বের এই শূন্যতায় আল-হাইদারির জিহাদের ডাক পুরো অঞ্চলে নতুন করে সশস্ত্র প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সময়ের আলো/আরবিএন



  বিষয়:   জিহাদ  আয়াতুল্লাহ  কামাল  আল  হাইদারি  শিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: