বিশ্বজুড়ে অস্থির যেসব পণ্যের বাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলার করার পর সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ইসলামি প্রজাতন্ত্রের রেভল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)বিশ্বের জ্বালানি

2026-03-03T21:49:39+00:00
2026-03-03T21:49:39+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালী বন্ধ
বিশ্বজুড়ে অস্থির যেসব পণ্যের বাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৪৯ পিএম 
বিশ্বজুড়ে পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ছবি : সংগৃহীত
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলার করার পর সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ইসলামি প্রজাতন্ত্রের রেভল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)বিশ্বের জ্বালানি করিডোরখ্যাত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। 
আর এতে যেন বিশ্বজুড়ে পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) রাশিয়ার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত মস্কো এক্সচেঞ্জে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে সূচক শূন্য দশমিক ৪৫ শতাংশ বেড়ে ২ হাজার ৮৪৮ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে বাড়ছে জ্বালানির মূল্য। ইউরোপের বাজারে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ।

লন্ডন আইসিই-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারির পর প্রথমবারের মতো ইউরোপের এক্সচেঞ্জে গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ৭০০ ডলার অতিক্রম করেছে। নেদারল্যান্ডসের টিটিএফ হাব-এ এপ্রিলের আসন্ন চুক্তির মূল্য প্রতি ১ হাজার ঘনমিটারে প্রায় ৭১১ ডলারে পৌঁছেছে। দিনের শুরু থেকে দাম বৃদ্ধির হার ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে।



এদিকে, রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিভ মনে করেন, প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ হতে পারে এবং তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। ভিটিবির বিনিয়োগ কৌশলবিদ স্তানিস্লাভ ক্লেশচেভ জানান, রুশ তেল ও গ্যাস কোম্পানিগুলোর শেয়ারের ঊর্ধ্বগতিই ছিল মূলত মস্কো সূচককে ২ হাজার ৮০০ পয়েন্টের বাধা কাটিয়ে ওপরে তোলার প্রধান কারণ।

অন্যদিকে, ট্রেডিং তথ্য অনুযায়ী, কমেক্স এক্সচেঞ্জে ২০২৬ সালের মে মাসে সরবরাহের জন্য রুপার ফিউচার চুক্তির দাম ৬ শতাংশের বেশি কমেছে। মস্কো সময় সকাল সাড়ে ৯ টার দিকে রুপার দাম ৬ দশমিক ৫৮ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৮৩ দশমিক ০০৫ ডলারে লেনদেন হচ্ছিল। 

অন্যদিকে, ২০২৬ সালের এপ্রিলের সোনার আসন্ন চুক্তির দাম ০ দশমিক ০৮ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৫ হাজার ৩১৬ ডলারে দাঁড়িয়েছে। আলফা ব্যাংকের বিশ্লেষক বরিস ক্রাসনোঝেনভ বলেন, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা সোনার দামকে ঐতিহাসিক উচ্চতায় নিয়ে যেতে পারে এবং এটি সম্ভবত প্রতি ট্রয় আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাবে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ইরান  হরমুজ প্রণালী  বিশ্ব  পণ্যের বাজার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: