চুরির অভিযোগে ৩ নারীর চুল কেটে গাছে বেঁধে নির্যাতন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির অভিযোগ এনে তিন নারীকে বেঁধে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার একটি

2026-03-03T22:07:43+00:00
2026-03-03T22:07:43+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চুরির অভিযোগে ৩ নারীর চুল কেটে গাছে বেঁধে নির্যাতন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:০৭ পিএম 
চুরির অভিযোগে ৩ নারীর চুল কেটে গাছে বেঁধে নির্যাতন। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির অভিযোগ এনে তিন নারীকে বেঁধে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার ডহরগাও এলাকায় এ বর্বর ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডহরগাও এলাকার সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন ওই নারীদের হাতেনাতে আটক করেন। পরে তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তিন নারীর মাথার চুল কেটে দেওয়া হয়।


আটক তিন নারীই মধ্য বয়সি। তাদের দুই জনের বাড়ি খুলনায় ও একজন কুমিল্লার বাসিন্দা।

এদিকে ওই নারীরা জানায়, বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সেই বাড়িতে যায়। এসময় মিথ্যা অভিযোগে আটক তাদের করে লাঞ্ছিত করা হয় এবং গাছের সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়া হয় বলে দাবি করেন তারা।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে রূপগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, চুরির অভিযোগে আইনগত শাস্তির বিধান রয়েছে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কাউকে বেঁধে মারধর করা বা মাথার চুল কেটে দেওয়া দণ্ডনীয় অপরাধ।

তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর


  বিষয়:   নারায়ণগঞ্জ  রূপগঞ্জ  চুরি  অভিযোগ  নারী  চুল  কেটে  গাছে  বেঁধে  নির্যাতন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: