স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয়নি স্পেন। এ কারণে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা

2026-03-04T00:55:44+00:00
2026-03-04T00:58:05+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:৫৫ এএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ১২:৫৮ এএম
মার্কিন পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয়নি স্পেন।    এ কারণে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি বলেছেন, স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।   একইরম সিদ্ধান্তের জন্য তিনি যুক্তরাজ্যেরও তীব্র সমালোচনা করেছেন।


জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সঙ্গে এক বৈঠকের সাংবাদিকদের ট্রাম্প বলেন, স্পেন খুবই জঘন্য আচরণ করেছে।

এজন্য মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব ধরনের লেনদেন বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

 
ট্রাম্পের ভাষ্য, আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।

সূত্র: আল জাজিরা

সময়ের আলো/এআর


  বিষয়:   স্পেন  বাণিজ্য  সম্পর্ক  ছিন্ন  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: