আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথে তৈরি হয়েছে অচলাবস্থা। বিভিন্ন দেশের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় বিপাকে পড়েছেন

2026-03-04T10:40:49+00:00
2026-03-04T10:44:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৪০ এএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ১০:৪৪ এএম  (ভিজিট : ১২৩)
ইউএস বাংলা এয়ালাইন্সের প্লেন। ছবি : সংগৃহীত
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথে তৈরি হয়েছে অচলাবস্থা। বিভিন্ন দেশের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতেও আটকে পড়েছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি।

এই পরিস্থিতিতে উদ্ধার উদ্যোগ হিসেবে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন।

বিমান সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকায় ফিরবে।

দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার পথে রওনা দেবে।
আরও পড়ুন

বর্তমান সংকট পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে রয়েছে এমিরার্টস ও এয়ার ইন্ডিয়া।

জানা গেছে, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা অচিরেই শেষ হওয়ার ঝুঁকিতে রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার কারণে একাধিক দেশের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট বাতিল ও পুনঃনির্ধারণের ঘটনা বাড়ছে। এমন প্রেক্ষাপটে বিশেষ ফ্লাইটের উদ্যোগ আটকে পড়া প্রবাসীদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।

পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে ভবিষ্যতে আরও বিশেষ ফ্লাইটের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এএডি/


  বিষয়:   আটক  বাংলাদেশি  দুবাই  ফ্লাইট  আজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: